ট্রাক্টর উল্টে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল রোববার ট্রাক্টর উল্টে চালক রবিউল ইসলাম নিহত ও তাঁর সহযোগী নুরুল ইসলাম আহত হয়েছেন। রবিউল পীরগঞ্জ পৌর এলাকার জগথা গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গতকাল সকাল ছয়টার দিকে পীরগঞ্জ-বোঁচাগঞ্জ সড়কের সাগুনী সেতুর পাশের বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক্টরটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং নুরুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।