ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাছের গুঁড়িভর্তি একটি ট্রাক্টর উল্টে চালকসহ দুজন মারা গেছেন। আজ রোববার ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই দুজন হলেন ফতেহপুর প্রথমখণ্ড গ্রামের কামাল মিয়া (২৬) ও আবদুর রহমান (৪৮)। কামাল ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ জানায়, ফতেহপুরের মাদারটিলা নামক এলাকা থেকে কয়েকটি গাছের গুঁড়ি কিনে আবদুর রহমান ট্রাক্টর দিয়ে করাত কলে নিয়ে যাচ্ছিলেন। ট্রাক্টরচালক কামাল মিয়ার পাশের আসনেই তিনি বসে ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় দুজনই ট্রাক্টরের নিচে চাপা পড়েন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ বলেন, দুজনকে ট্রাক্টরের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।