ট্রাক্টর চলাচলে বাধা দেওয়ায় চাঁদাবাজির মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের আবাসিক এলাকার রাস্তা দিয়ে ট্রাক্টরে করে মাটি বহনে বাধা দেওয়ায় এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। পুলিশ স্থানীয় দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে সভা আহ্বান করা হলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়।পৌরসভা কার্যালয় ও এলাকাবাসী জানান, শহরের খোয়াই নদীর একাংশ থেকে বেশ কিছুদিন ধরে মাটি উত্তোলন করে আসছিল ইজারাদার প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজ। ওই মাটি ট্রাক্টরে করে পৌরসভার পূর্ব যশেরআব্দা এলাকার রাস্তা দিয়ে শহরের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছিল। এতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ট্রাক্টর চলাচল বন্ধে এলাকার লোকজন গত রোববার পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাস্তার মাঝে খুঁটি বসিয়ে দেয়।