ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জের ভেলামারী এলাকায় ট্রাক্টরের চাপায় রায়হান (১০) নামের এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের বরখাল গ্রামের বাদশা আলমের শিশুপুত্র রায়হান স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাটিভর্তি ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর চালক সুমন পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। রায়হান দেওয়ানগঞ্জ পৌর এলাকার সূর্যমুখী কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।