ট্রাক্টর চাপায় স্কুলশিক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা শহরে আজ সোমবার দুপুরে ট্রাক্টর চাপায় শুভাশীষ পাল (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুভাশীষ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে দর্শনা শহরের রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল শুভাশীষ। পথিমধ্যে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এসআই বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুভাশীষের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।