ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের জোহা কলেজ রোডে গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র শাকিল মণ্ডল (১৬) আহত এবং তার বন্ধু মিঠু (১৭) নিহত হয়েছে।মিঠু চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার হোটেল ব্যবসায়ী কাজেম আলীর ছেলে, আর শাকিল একই মহল্লার জুমির উদ্দিন মণ্ডলের ছেলে। আহত দুই বন্ধুকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যেই মিঠু মারা যায়।