ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় ট্রাক্টরের চাপায় রনি আহমেদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনি কচুয়া উপজেলার সানন্দাকড়া গ্রামের মো. সফিউল্লাহর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রনি সকালে বাড়ি থেকে বের হয়ে মক্তবে যাচ্ছিল। বাড়ির পাশে ওই সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি রনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পার্শ্ববর্তী কালিয়াপাড়া এলাকা থেকে চালকসহ ট্রাক্টরটি আটক করেন স্থানীয় লোকজন।