ট্রাক্টরে চাপা পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। বাড়ির পাশে আমবাগানে বন্ধুদের সঙ্গে ক্রিকেটের বল-ব্যাট নিয়ে মেতে উঠেছিল শিশু তরিকুল ইসলাম (৮)। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর বাগানের ভেতর ঢুকে পড়ে। আর ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থলেই সে মারা যায়। গতকাল সকাল ১০টার দিকে রাজশাহীর বাঘায় এ দুর্ঘটনা ঘটে।
তরিকুলের বাড়ি রাজশাহীর বাঘা পৌর এলাকার মশিদপুর মহল্লায়। ওর বাবার নাম আয়নাল হক। তিনি একজন দিনমজুর। তরিকুল তাঁর একমাত্র সন্তান ছিল। সে মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তরিকুলের চাচা ওমর আলী বলেন, আমবাগানের ভেতর দিয়ে রাস্তা না থাকা সত্ত্বেও ট্রাক্টরটি যাচ্ছিল।