ট্রাক্টরের চাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের সুলতানপুর মহল্লায় গতকাল শনিবার বেলা তিনটার দিকে ট্রাক্টরের চাপায় রাবেয়া বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি সুলতানপুর মহল্লার বাসিন্দা ছিলেন। সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বিকেলে রাবেয়া বাড়ি থেকে বের হয়ে পাশে নদীর বাঁধে যাচ্ছিলেন। পথে বাড়ির সামনেই একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।