ট্রাক্টরের চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আবদুল বারেক পলাশ (১৬) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার প্রসাদপুর-দেলুয়াবাড়ি সড়কের দয়ালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মান্দা উপজেলার বড়পই উত্তরপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ও কুসুম্বা ডিবি উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল। সকাল ১০টার দিকে পলাশ বাইসাইকেল চালিয়ে প্রসাদপুর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।