ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মহলবাড়ি গ্রামে ইটভাটায় কাজ করার সময় এক শ্রমিক ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. সুজন (২৬)। তিনি উপজেলার বাজেবক্সা ভাটাপাড়া গ্রামের মো. শহীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মহলবাড়ি গ্রামে আহম্মদ হোসেন ওরফে বিপ্লবের এনবিবি ব্রিকস নামের একটি ইটভাটা রয়েছে। ওই ভাটায় মো. সুজন ও তাঁর ভাই ট্রাক্টরচালক এরশাদ আলী কাজ করতেন। গতকাল সকাল থেকে সুজন ভাটায় মাটি কাটছিলেন। দুপুর ১২টার দিকে সুজনের বড় ভাই এরশাদ আলী ট্রাক্টরে মাটি পরিবহনের জন্য পেছন ফিরে যাচ্ছিলেন। হঠাৎ ট্রাক্টরটি উল্টে সুজনকে চাপা দেয়। এ ঘটনায় সুজন ঘটনাস্থলেই মারা যান।