ট্রাক্টরের চাপায় ছাত্রদলের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী নিহত হয়েছেন। গতকাল রোববার দেবীগঞ্জ-পঞ্চগড় সড়কে উপজেলার ভাউলাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে ফজলে রাব্বী পঞ্চগড় যাচ্ছিলেন। পথে ভাউলাগঞ্জ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ফজলে রাব্বী মারা যান। তিনি উপজেলার মধ্যপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।