প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় ট্রাক্টরের চাপায় মো. বশির মিয়া (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার হোমনা-রামকৃষ্ণপুর সড়কসংলগ্ন দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বশির মিয়া উপজেলা কালমিনা গ্রামের জীবন মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে উপজেলার দুলালপুর ব্রিজের পূর্ব পাশে দৌলতপুর এলাকা থেকে ট্রাক্টরটি বালু ভরাট করে রামকৃষ্ণপুরের দিকে যাত্রা করে। এ সময় ট্রাক্টরে উঠতে গিয়ে এর শ্রমিক বশির মিয়া চাকার নিচে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন। তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোমনা থানার ওসি মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কেউ মামলা করেননি।