প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ট্রাক্টরের চাপায় সজীব আহম্মেদ (২৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রানীনগর উপজেলার নান্দায়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজীব আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত নান্টু মাস্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সজীব আহম্মেদ মোটরসাইকেল চালিয়ে নওগাঁ থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে নান্দায়বাড়ি এলাকায় ধানবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।