ট্রাক্টরের নিচে দুইভাই হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘুরিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাটি কাটার ট্রাক্টরের নিচে চাপা পড়ে মুন্না মিয়া (১৫) নামের এক ভাই নিহত ও সিয়াম (১২) নামের অপর এক ভাই গুরুতর আহত হয়েছে।নিহত মুন্না মিয়া কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আহত সিয়াম একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। নিহত মুন্না ও আহত সিয়াম কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের নবী মিয়ার ছেলে।