ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন নরসিংদীর রায়পুরার বিপুল মিয়া ও মোশাররফ হোসেন। শুক্রবার সুলতানপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই আতিকুর রহমান জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলে করে বিপুল ও মোশাররফ কসবার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক মোটরসাইকেলসহ ছিটকে সড়কের পাশে পড়ে যান। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক্টরটিকে আটক করলেও এর চালক পালিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।