ট্রাক-ট্যাক্সিক্যাব সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় মরাগাঙ এলাকায় ট্রাক ও ট্যাক্সি ক্যাবের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। হতাহত ব্যক্তিদের সবাই ট্যাক্সি ক্যাবের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন ট্যাক্সি ক্যাবচালক সুমন মিয়া (৩৮) ও যাত্রী আবদুল মজিদ আকন্দ (৬০)।
আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, ট্যাক্সি ক্যাবটি গতকাল ঢাকা থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে সেটি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের মরাগাঙ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই মারা যান সুমন ও মজিদ। আরও তিনজন আহত হন।