ট্রান্সকম গ্রুপের ওবায়দুর রহমান খান মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক ওবায়দুর রহমান খান মারা গেছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ওবায়দুর রহমান খান তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের বড় ছেলে। তাঁর জন্ম ১৯৪৪ সালের ১ জুলাই।
ওবায়দুর রহমান খান ১৯৯৩ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ট্রান্সকম গ্রুপের সিনিয়র ম্যানেজমেন্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রথম আলোর পরিচালনা পর্ষদেরও তিনি একজন পরিচালক। এ ছাড়া তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সাবেক সহসভাপতি ছিলেন।
মৃত্যুকালে ওবায়দুর রহমান খান স্ত্রী, ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।