ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই

প্রথম পর্বের বিজয়ী যাঁরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো নানামাত্রিক কুইজের আয়োজন করেছে। এর মধ্যে আছে সারা দেশে প্রতিদিন এসএমএস কুইজ, ১২ জেলায় প্রতিদিন কুইজসহ মোট ছয়টি কুইজ আয়োজন। দুই পর্বের বিশেষ কুইজ ‘ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই’-এর প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য সাথীরা জাকির জেসি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকসের মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক সায়েফুয শাহেদীন, ক্যাটাগরি সেলস ব্যবস্থাপক এ এস এম শফিউর রেজা, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সাকুর্লেশন মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রশিদুর রহমান, ব্যবস্থাপক মুহাম্মদ হুমায়ুন কবীর (বিজ্ঞাপন)। সৌভাগ্যবান ৩৬ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে এলইডিটিভি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার ও ইস্ত্রি। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।
পুরস্কার পাচ্ছেন যাঁরা
৩২ ইঞ্চি এলইডি টিভি (৩টি): নাজমা, আনন্দনগর, মিরপুর; ইমন, গেন্ডারিয়া, ঢাকা; রোমান, নয়ামাটি; ওয়াশিং মেশিন (৩টি): সোহেল, পূর্ব রাজাবাজার, ঢাকা; রুমি, বিসিসি রোড, ঢাকা; জাহানারা, নীলফামারী; ব্লেন্ডার (১০টি): কবির হোসেন, মাছিমপুর, সিলেট; মনির, কুসুমবাগ; মিনু, বাড্ডা, ঢাকা; জামিয়া, জুরাইন, ঢাকা; এ কে এম মুস্তাফিজুর রহমান, খিলগাঁও তালতলা, ঢাকা; রুবেল, ফুলতলা, বগুড়া; দীপক বিশ্বাস, ঘোষপাড়া আবাসিক এলাকা, হবিগঞ্জ; মাহমুদুর রহমান, মোহাম্মদপুর, ঢাকা; তানভির মাহমুদ, গোয়ালনগর, ঢাকা; মামুন, যাত্রাবাড়ী, ঢাকা; রাইস কুকার (১০টি): সাদিয়া, মোহাম্মদপুর, ঢাকা; সজীব, কাশিয়ানী, গোপালগঞ্জ; সাধন বিশ্বাস, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ; মিথিলা, মিরপুর, ঢাকা; পারুল, মুন্সিগঞ্জ; মঞ্জুরুল হাসান, আগারগাঁও, ঢাকা; রুবেল, রাজশাহী; রাবেয়া বসরী, শাহবাগ, ঢাকা; শাহ পরান, বায়তুল মোকারম, ঢাকা; মো. নিশাত, চুয়াডাঙ্গা; ইস্ত্রি (১০টি): জসিম, গেন্ডারিয়া, ঢাকা; তুষারকান্তি মজুমদার, পূর্ব দোলাইরপাড়, ঢাকা; সেলিম, ফকিরাপুল, ঢাকা; তাপসী, মানিকনগর, ঢাকা; লিমন, আসাম কলোনী, রাজশাহী; তামান্না, লালবাগ, ঢাকা; হালিমা, গোপালগঞ্জ; মিলন, লালবাগ, ঢাকা; সিমলা, খুলনা; ফুয়ারা খাতুন, ফুলতলা, বগুড়া।