ট্রান্সকম ফুডস লিমিটেডের ঘরে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ১ নম্বরে ট্রান্সকম গ্রুপের ট্রান্সকম ফুডস লিমিটেডের চার তলার ছনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ভবন থেকে জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ ওই ছনের ঘরে ওপরে ফেলা হয়েছিল। এতে আগুনের সূত্রপাত হয়।
ট্রান্সকম ফুডস লিমিটেডের ছনের ওই ঘরটি ক্যানটিন হিসেবে ব্যবহৃত হয়।