ট্রান্সকম ফুডসের প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের হাতে তুলে দিতে বিশেষ প্রকাশনা নিয়ে এল ট্রান্সকম ফুডস লিমিটেড। গতকাল মঙ্গলবার গুলশানের পিৎজা হাটে দ্য গ্লোরিয়াস হিস্টোরি অব বাংলাদেশ শিরোনামে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশে কেএফসি ও পিৎজা হাটের সব আউটলেটে এবং সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ৫০০ টাকা মূল্যে বিশেষ এই প্রকাশনাটি পাওয়া যাবে। এ থেকে সংগৃহীত অর্থ দান করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে।অনুষ্ঠানে সাংসদ আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস-সংবলিত এই বিশেষ প্রকাশনায় ১০ পর্বে তুলে ধরা হয়েছে বাঙালি জাতির অনন্য বিজয়গাথা। মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহশালা থেকে পাওয়া ছবি সাজিয়ে ফিরিয়ে আনা হয়েছে অবিস্মরণীয় কিছু মুহূর্ত। এই সংগ্রহটি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় যেমন মুষ্টিবদ্ধ করে দেবে প্রতিটি বাঙালির হাত, তেমন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দেবে তাদের চিরগর্ব আর অহংকারের মুক্তিযুদ্ধের ইতিহাস। বিজ্ঞপ্তি।