ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয় ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসাইন, শাজরেহ্ হক, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম কুদ্দুস চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী এবং পেপসিকো’র কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভারওয়াল ছাড়াও ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।লতিফুর রহমান তাঁর বক্তব্যে পুরো টিমকে ২০১১ সালের সাফল্যের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কর্মকর্তাদের চেষ্টা, কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ এবং সঠিক দিকনির্দেশনার কারণেই ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশে কার্বোনেটেড সফট ড্রিংকস ক্যাটাগরিতে মার্কেট লিডারের স্থান দখল করে রয়েছে।পরে নিষ্ঠার প্রতি যথার্থ মূল্যায়ন দেখিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১১ সালে অসাধারণ পারফরম্যান্সের জন্য খুলনা ইউনিট ‘বেস্ট ইউনিট’, গৌতম ভট্টাচার্য ‘টিডিএম অব দ্য ইয়ার’ এবং শাখাওয়াত হোসেন ‘সিই অব দ্য ইয়ার’ এবং অসাধারণ মার্কেট এক্সিকিউশনের জন্য মো. আরিফ হোসাইন ‘পেপসি স্টার’ অ্যাওয়ার্ড পান। বিজ্ঞপ্তি।