ট্রান্সকম বেভারেজেসের বার্ষিক সম্মেলন বালি দ্বীপে অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ২০১২ সালের বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি হোটেলে। সম্মেলনে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসাইন, শাজরেহ্ হক; ট্রান্সকম বেভারেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী এবং পেপসিকোর কান্ট্রি ডিরেক্টর প্রতীক সাভারওয়াল ছাড়াও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০১২ সালে কোম্পানির অনবদ্য সাফল্যের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান লতিফুর রহমান।কর্মকর্তাদের প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ এবং সঠিক দিকনির্দেশনার কারণেই ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশের কার্বোনেটেড সফ্ট ড্রিংকসের বাজারে সবার চেয়ে এগিয়ে আছে। কর্মকর্তাদের কাজের মূল্যায়নের ভিত্তিতে সম্মেলনে মোহাম্মদ মাহবুবুল আলমকে ‘টিডিএম অব দ্য ইয়ার’ এবং জি এম সালমান তানভীরকে ‘সিই অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।