ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজের পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজুড়ে প্রথম আলোর নানামাত্রিক কুইজ আয়োজনের অন্যতম ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজের পুরস্কার হস্তান্তর করা হয়েছে গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে। এই কুইজে দুটি মেগা পুরস্কার একটি এসি ও একটি এলসিডি টিভি ছাড়াও চার পর্বের আরও ৩৬ জন বিজয়ী পুরস্কার বুঝে নিয়েছেন। এসব পুরস্কারের মধ্যে ছিল রেফ্রিজারেটর, ২১ ও ১৪ ইঞ্চি রঙিন টিভি, ডিভিডি প্লেয়ার, ফ্যানসহ বিভিন্ন পুরস্কার। পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ও শিল্পী মাহমুদুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস জাফরুল আলম খান, ট্রান্সকম ইলেকট্রনিকসের মার্কেটিং ম্যানেজার ফিরোজ মোহাম্মদ প্রমুখ: ছবি: প্রথম আলো।