ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া কবরস্থানের বিদ্যুতের ট্রান্সফরমারটি গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। উপজেলার ধানগড়া-লক্ষ্মীকোলা সড়কের পাশে অবস্থিত কবরস্থানের ভেতরে একটি খুঁটির সঙ্গে ট্রান্সফরমারটি লাগানো ছিল। কবরস্থানের চারপাশসহ ভেতরে ১০টি বাতির আলোয় চারদিক আলোকিত হয়ে থাকত।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি