ট্রান্সফরমার চুরি বোরো খেতে সেচ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নে একটি ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছে ওই এলাকার প্রায় পাঁচ হাজার গ্রাহক। বিশেষ করে, নয়টি প্রকল্পের সেচ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।এলাকাবাসী জানান, ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটির মাধ্যমে উপজেলার ভবানীপুর, দোগরিয়াসার, তল্লা ও তাড়ুয়া, আড়াইসিধা, যাত্রাপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হতো। গত শুক্রবার গভীর রাতে ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি চুরি যায়।