ট্রান্সফরমার পুড়ে শতাধিক পরিবার অন্ধকারে
তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকার শতাধিক পরিবার সাত দিন ধরে বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে। বিশেষ করে মসজিদে তারাবির নামাজ ও রোজাদারদের ইফতার এবং সেহিরর সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, কালান্দিগজ এলাকার ট্রান্সফরমারটি সাত দিন আগে পুড়ে যায়। এলাকাবাসীর পক্ষ থেকে রমজানের আগেই ট্রান্সফরমারটি চালু করার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত তিনটি রোজা চলে গেলেও বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বিদ্যুতের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। বাংলাদেশ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী এ কে এম মহিউদ্দীন ট্রান্সফরমার পুড়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘পঞ্চগড়ে অতিরিক্ত কোনো ট্রান্সফরমার নেই। নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে সেখানে নতুন ট্রান্সফরমার বসানো হবে।’