ট্রান্সফরমার বিকল তিন উপজেলা আট দিন অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বিদ্যুত্ উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হওয়ায় তিন দিন ধরে তিনটি উপজেলা অন্ধকারে রয়েছে। ট্রান্সফরমারটি পুনঃস্থাপন করতে আরও কয়েক দিন লাগবে বলে বিদ্যুত্ বিভাগ জানিয়েছে। বিদ্যুত্ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে বজ্রপাতে দীঘিনালা উপকেন্দ্রের বিদ্যুত্ সঞ্চালন ট্রান্সফরমারটি অকেজো হয়ে যায়। ফলে কেন্দ্রের আওতাধীন রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদুসহ তিনটি উপজেলা তিন দিন ধরে বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। এ তিন উপজেলার কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছে। দীঘিনালা বিদ্যুত্ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা জানান, ট্রান্সফরমারটি পুনঃস্থাপন করতে আরও এক-দুই দিন লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।