ট্রান্সফরমার বিকল থাকায় নয় দিন ধরে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ২২ এপ্রিল থেকে বিকল হয়ে পড়ে আছে। নয় দিন ধরে বিদ্যুৎ সরবরাহ না থাকায় গ্রামের শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।ফুলপুর বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিকল ট্রান্সফরমারটি ময়মনসিংহে নিয়ে মেরামত করতে হচ্ছে। তাই বিদ্যুৎ-সংযোগ সচল করতে কয়েক দিন সময় লাগছে। ট্রান্সফরমারটি গত ফেব্রুয়ারি মাসে নষ্ট হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে সেটি সচল করা হয়েছিল বলে এলাকাবাসী জানান।শিক্ষক আবদুল খালেক বলেন, নয় দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ট্রান্সফরমারটি এখনো মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়নি। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।