ট্রান্সফরমারটি সচল হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় চার বছর বিকল থাকার পর অবশেষে সচল হয়েছে নওগাঁ সাবস্টেশনের ১০ মেগাওয়াট ক্ষমতার ট্রান্সফরমারটি। বুধবার থেকে ট্রান্সফরমারটি সচল করা হয়েছে বলে বগুড়ার সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে জানানো হয়েছে।
সান্তাহার বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান জানান, ট্রান্সফরমারটিতে সংযোগ দেওয়ার পর থেকে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিকভাবে চলছে। এটি চালু হওয়ায় নওগাঁ ও সান্তাহারে বিদ্যুতের লোডশেডিং অনেকাংশে কমে গেছে।