ট্রাফিক আইন অমান্য করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোয় বগুড়ার ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড ও বেলকুচি তিন মাথা এলাকায় গত মঙ্গলবার ১১ জন মোটরসাইকেল চালককে ২ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রফিকুল ইসলাম ও বাদশা মিয়াকে ৫০০ টাকা করে, জাহাঙ্গীর আলম, মোতাহার আলী, শফিকুল ইসলাম, বিমল চন্দ্র, দেলবার হোসেন, রুহুল আমিন, রেজাউল করিমকে ১০০ টাকা করে এবং জুয়েল রানা ও উত্তম কুমার সাহাকে ২০০ টাকা করে জরিমানা
করা হয়।