ট্রাফিক পুলিশের অভিযানে তিন হাজারের বেশি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে তিন হাজারের অধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক বিভাগ ৩ হাজার ২৩১টি মামলা থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা। অভিযান চলাকালে ৪৪টি গাড়ি ডাম্পিং ও ১৭৩টি গাড়ি রেকার করা হয়।