ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন খান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে এ মামলা করেন।মঙ্গলবার রাত ও বুধবার সকালে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আনোয়ার হায়াত, কামরুল হাসান, জাকির হোসেন, সেন্টু মিয়া, সোহাগ রানা ও অলিউল্লাহ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মঙ্গলবার শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে পরিবহন শ্রমিকেরা হামলা ও ভাঙচুর করেন।