প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে খাবার বিতরণ করেছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় রেনইবো হাতিরঝিল মোড়ে প্রায় সাত শ পথচারী, যাত্রী, গাড়ির চালক ও সহকারীর মাঝে এ খাবার বিতরণ করা হয়। প্যাকেটে মোড়ানো খাবারের মধ্যে ছিল বাতাসা, মুড়োলি, বিস্কুট, কদমা ও গজা। এ উদ্যোগ সম্পর্কে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউছুফ বলেন, ‘পরিবর্তন ও উন্নয়নে আমরা জনগণের আরও কাছে পৌঁছাতে চাই। পুলিশ সম্পর্কে মানুষের বদ্ধমূল ধারণা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে চেষ্টা করছি।’