ট্রাফিক পুলিশের জন্য বিশুদ্ধ পানি অ্যাকুয়াফিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র গরমে বিশেষ করে ট্রাফিক পুলিশদের কিছুটা হলেও প্রশান্তি দিতে ট্রান্সকম বেভারেজেস্ লিমিটেডের পক্ষ থেকে ২৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মির রেজাউল আলমের হাতে অ্যাকুয়াফিনা ড্রিংকিং ওয়াটারের বোতল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেসের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার আসরার আলম, সেলস অপারেশন ম্যানেজার আনিছুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মির রেজাউল আলম ও তাঁর সহকর্মীরা। বিজ্ঞপ্তি।