ট্রাফিক পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের সদস্যরা গত শুক্রবার এক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড়াই হাজার মামলা করেছেন। এ সময় চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মহানগর পুলিশ সূত্র এসব তথ্য জানিয়েছে। এ সময় ১৮টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৩১২টি গাড়িতে রেকার লাগানো হয়। ট্রাফিক সূত্রে জানা যায়, হাইড্রলিক হর্ন, হুটার, বেকন লাইট, উল্টোপথে চলাচল এবং কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে কেউ যাতে রাস্তায় পার্ক করতে না পারে, সে কারণে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পার্ক করা যানবাহনে বিশেষ তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। দরকার হলে সেসব গাড়ি টেনে পুলিশের ডাম্পিং স্টেশনে আনা হচ্ছে। এ কাজের ভালো ফল মিলছে উল্লেখ করে একজন কর্মকর্তা বলেন, এখন সড়কে পার্কিং কিছুটা হলেও কমে গেছে।