ট্রাফিক পুলিশের সঙ্গে 'স্যালুট টু পুলিশ' সদস্যদের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে ইফতার করেছেন ‘স্যালুট টু পুলিশ’ সংগঠনের সদস্যরা। গতকাল শনিবার গুলশান ২ নম্বর গোলচত্বরে সংগঠনটির সদস্যরা এ ইফতার করেন।
সংগঠনের সভাপতি জিনাত জোয়ার্দার বলেন, ঢাকাকে সচল রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা পালাক্রমে ভোর থেকে গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন। রমজান মাসে তাঁদের এই চাপ পড়ে আরও বেশি। এ জন্য ট্রাফিক পুলিশ সদস্যদের প্রায় দিনই রাস্তায় ইফতার করতে হয়।
একাত্মতা প্রকাশের মধ্য দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যেই সংগঠনটির সদস্যরা তাঁদের সঙ্গে ইফতার করেন বলে জানান জিনাত জোয়ার্দার। পবিত্র রমজানে সার্ক ফোয়ারা মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে ইফতার করেন ‘স্যালুট টু পুলিশ’ সদস্যরা। বিজ্ঞপ্তি।