ট্রাফিক সার্জেন্টের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মাহফুজুল ইসলাম চৌধুরীকে অপসারণের দাবিতে গতকাল সোমবার দুপুরে ভাড়ায় চালিত শতাধিক মোটরসাইকেলচালক থানা ঘেরাও করেন। এ সময় তাঁরা সার্জেন্টের বিরুদ্ধে মোটরসাইকেলচালকদের কাছ থেকে ঘুষ নেওয়া বন্ধের দাবি জানান। একাধিক মোটরসাইকেলচালক অভিযোগ করেন সার্জেন্ট মাহফুজুল ২০০ চালকের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে চঁাদা আদায় করছেন। অভিযোগ অস্বীকার করে মাহফুজুল বলেন, ‘নিবন্ধনহীন মোটরসাইকেল ও চালকদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তারা আমার ওপর ক্ষুব্ধ হয়ে থানায় গিয়েছিল।’ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি