ট্রাভেল এজেন্সির কর্মী লেনদেন ও নারীঘটিত বিরোধে খুন হয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক লেনদেন ও নারীঘটিত বিষয় নিয়ে বিরোধের জের ধরে নয়াপল্টনে ট্রাভেল এজেন্সির কর্মী সাইফুল ইসলাম তরফদারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্বজনদের অভিযোগ, চার দিনেও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। সাইফুল ইসলামের মা খাদিজা বেগমের দাবি, বিদেশে পাঠানোর বিষয়ে আর্থিক লেনদেন নিয়ে সোলেমান নামের এক যুবকের সঙ্গে তাঁর ছেলের বিরোধ ছিল। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁর ধারণা। তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খুনি শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। গত মঙ্গলবার রাতে সাইফুল খুন হন।