ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।