ট্রাস্ট তহবিলে অর্থ দেয়নি অনেক বিক্রেতা প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকেরা এখনো শারীরিক যন্ত্রণা ভোগ করছেন। আয়ের পথ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেকে। এই শ্রমিকদের সহায়তা ও নিহত শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে গড়ে তোলা ট্রাস্ট তহবিলে পর্যাপ্ত অর্থ দেয়নি রানায় প্লাজার পোশাক কারখানা থেকে পোশাক কেনা পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল বুধবার ‘বাংলাদেশ: রানা প্লাজা দুর্ঘটনার শ্রমিকদের জরুরি সহায়তা প্রয়োজন/এক বছর হলেও অনেক আন্তর্জাতিক খুচরা প্রতিষ্ঠান সহায়তা করেনি’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করেছে।
প্রতিবেদনে এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘রানা প্লাজা ধসের এক বছর পেরোলেও দুর্ঘটনার শিকার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা এখনো চরম দুর্গতির ঝুঁকিতে রয়েছেন। আন্তর্জাতিক খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর উচিত আহত ও নিহত শ্রমিকদের স্বজনদের সহায়তা দেওয়া। এই শ্রমিকেরাই তাদের পোশাক তৈরি করতেন।’
প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের সহায়তায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে ‘রানা প্লাজা ট্রাস্ট ফান্ড’ নামে চার কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়