ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। এ ছাড়া সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার, পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।বার্ষিক সাধারণ সভায় ২০১১ সালের জন্য ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এ ছাড়া শেয়ারহোল্ডারদের মধ্যে ব্যাংকের সার্বিক আর্থিক প্রবৃদ্ধি, অডিট প্রতিবেদন ও ভবিষ্যৎ-পরিকল্পনা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।