ট্রিপল ই দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের গতকাল বৃহস্পতিবার শুভ উদ্বোধন ও ট্রিপল ই দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. আবুল কাসেমের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য আবুল কাসেম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আব্দুল্লাহ্ আল মামুন।