ট্রুথ কমিশনে যাওয়া চার সাব-রেজিস্ট্রার চাকরিচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসদাচরণ ও দুর্নীতির দায়ে চারজন সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে স্বেচ্ছায় অপরাধ স্বীকার করতে ট্রুথ কমিশনে গিয়েছিলেন।চাকরিচ্যুতরা হলেন: মুন্সিগঞ্জ সদরের আজিজুর রহমান, সিলেট সদরের খন্দকার হুমায়ুন কবীর, ঠাকুরগাঁও সদরের দেওয়ান মোজাহার হোসেন ও গাজীপুরের টঙ্গীর সাব-রেজিস্ট্রার শাহাদাৎ হোসেন ভূঞা। গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অন্যদিকে, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাব-রেজিস্ট্রার সুধীর কুমার সরকার, ফরিদপুরের আলফাডাঙ্গার সাব-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রামের বোয়ালখালীর সাব-রেজিস্ট্রার মাজেদা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।