ট্রুথ কমিশনে যাওয়া সাব-রেজিস্ট্রারদের পেনশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রুথ কমিশনে যাওয়া নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের পেনশন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল বুধবার এই নির্দেশনা নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক বরাবর জারি করা হয়েছে।গতকাল আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের মধ্যে যাঁরা ট্রুথ কমিশনে গিয়েছিলেন, তাঁদের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের বিবেচনাধীন থাকায় এ নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য বিবরণী।