ট্রেড ইউনিয়ন করতে না দেওয়ার চক্রান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার না দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি)। অবিলম্বে পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালু করার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার রাজধানীর তোপখানায় বিটিইউসির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার শুরুর দিন বিরাজমান রাজনৈতিক ও শ্রম পরিস্থিতির ওপর দেওয়া প্রতিবেদনে এ অভিযোগ তোলা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম প্রতিদেবনটি উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, ট্রেড ইউনিয়ন করতে আইনগত কোনো বাধা না থাকলেও ছলেবলে, চাকরিচ্যুত করে, এমনকি মামলা-হামলা করে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএর আচরণ দুরভিসন্ধিমূলক।
বিটিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের নেতা লুৎফর রহমান, তপন দত্ত, আবুল কালাম আজাদ, দেওয়ান মোহাম্মদ আলী প্রমুখ।