ট্রেড ইউনিয়ন কর্মীদের মতো আচরণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ট্রেড ইউনিয়নের কর্মীদের মতো আচরণ না করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
চিকিৎসা পেশাকে মহৎ কাজ হিসেবে উল্ল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কোনো ট্রেড ইউনিয়ন নয়।
চিকিৎসকদের প্রথম কাজই হচ্ছে রোগীর সেবা দেওয়া, এ কথা উল্ল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসকদের এক মিনিটের কর্মবিরতিতে একটি জীবনহানি ঘটতে পারে। তিনি রাজশাহীতে চিকিৎসকদের ধর্মঘটের উদাহরণ টেনে বলেন, ‘তাঁরা অন্যভাবেও প্রতিবাদ করতে পারতেন। রোগীর সেবা প্রদান বন্ধ করা তাঁদের উচিত হয়নি।’
মোহাম্মদ নাসিম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আওতায় চিকিৎসকদের রোগী দেখাসংক্রান্ত বিদ্যমান আইনের আধুনিকীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। বাসস।