ট্রেড ইউনিয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়নের পরিবর্তে শ্রমিক কল্যাণ সমিতি গঠন করার খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, ট্রেড ইউনিয়ন আর শ্রমিক কল্যাণ সমিতি এক নয়। তারা আগে থেকেই ইপিজেডে শ্রম আইন-২০০৬ প্রযোজ্য করার দাবি করছে। তারা বলছে, এই আইন না দেওয়ার অর্থ ওই সব শ্রমিককে দেশের শ্রম আইন ও শাসনতন্ত্রে প্রদত্ত সংগঠিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা। সংগঠনটি আরও বলছে, বিদেশি চাপে শ্রম অধিকারের নামে কল্যাণ সমিতি দেওয়া হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার শামিল। শ্রম আইন অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যতটুকু ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হয়েছে, একইভাবে ইপিজেড এলাকায়ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার জোর দাবি জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তি।