ট্রেন আটক ও ফেরত পাঠানো নিয়ে নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশনে গতকাল শনিবার দুপুর থেকে ঢাকাগামী একটি ট্রেন আটক ও ছেড়ে দেওয়া নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে।
দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা মেইল আখাউড়ায় এলে সেটিকে আটকে দেওয়া হয়। ওই ট্রেনে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বিজিবি ও গোয়েন্দাদের তত্পরতায় তিনটার দিকে ট্রেনটিকে আখাউড়া ছেড়ে যেতে দেওয়া হলেও সন্ধ্যায় ভৈরব থেকে ফেরত পাঠানো হয়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথাকে দুপুর ১২টার পর থেকে এবং ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেসকে ভোর চারটা থেকে আখাউড়া স্টেশনে আটকে রাখা হয়।
আখাউড়া জংশনের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন বলেন, ‘ওপরের নির্দেশেই ট্রেন চলে। এখানে আমাদের কিছু করার নেই।’