ট্রেন চলাচল ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া রেলক্রসিং এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-কিশোরগঞ্জ পথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে বাস দুটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, সকাল সোয়া ১০টার দিকে শিমুলিয়া এলাকায় রেলগেট ভেঙে টঙ্গীগামী একটি বাস ভেতরে ঢুকে যায়। এরপর বাসটির সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই বাসের ১০ যাত্রী আহত হন। টঙ্গী রেলওয়ে জংশনের মাস্টার মো. হালিমুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ঢাকাগামী কুমিল্লা এক্সপ্রেস শিমুলিয়া রেলক্রসিংয়ের অদূরে ও কিশোরগঞ্জ এক্সপ্রেস পুবাইল স্টেশনে যাত্রাবিরতি করে। প্রায় ২০ মিনিট পর বাস দুটি সরিয়ে ফেললে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।